দক্ষিণ দিনাজপুরের এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪৫০ জন। যার মধ্যে ১২ হাজার ৭৭৪ জন ছাত্রী ও ৯ হাজার ৬৭৬ জন ছাত্র রয়েছে। এবারও ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশী। কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের জন্য মেয়েরা এখন স্কুল মুখী হয়েছে। এবারে মাধ্যমিক পরীক্ষায় জেলায় মোট ৫৫ টা সাব ভেনু বা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এছাড়াও জেলায় মূল কেন্দ্র রয়েছে ১১ টি। ১১ টি মূল কেন্দ্র থেকে বাকি কেন্দ্র গুলিতে প্রশ্ন পত্র পাঠানো হবে। সোমবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত। পরীক্ষার কয়েকদিন পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্প ডেস্ক। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী অনুযায়ী মোতায়ন থাকবে পুলিশ। এছাড়াও টুকলি রুখতে এবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা বৈদ্যুতিক সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে। জেলায় স্পর্ষ কাঁতর কেন্দ্র না থাকায় সিসিটিভির ব্যবস্থা থাকছে না বলে জেলা স্কুল বিভাগ(মাধ্যমিক) এর পক্ষ থেকে জানা গেছে। এক কথায় এদিন বেশ শান্তিপুর্ন ভাবেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/WTfkl1sHedk